সিরাজগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি সদস্যের শাশুড়ি নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০১৬, ০০:৫৩আপডেট : ২৩ মার্চ ২০১৬, ০০:৫৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়নের জয়েনপুর গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় এক নারী নিহত হয়েছেন। নিহত নওনাই বেইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৫ওয়া নির্বাচনে বেসরকারিভাবে জয়ী ইউপি সদস্য নবাব আলীর শাশুড়ি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নবাব আলী ও পরাজিত প্রার্থী সামিদুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত হন আরও ১০ জন।
আহতদের মধ্যে ওই গ্রামের মালেককে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের ওসি ওয়াহেদুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানা গেছে, ধানগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে জয়েনপুর গ্রামের নবাব আলী (বৈদুত্যিক পাখা) বেসরকারিভাবে জয়ী হওয়ার ঘোষণার করা হয়। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামিদুল হকের (ফুটবল) সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে নবাব আলীর শাশুড়ি গুরতর আহত হয়ে ঘটনাস্থলে নিহত হন। উভয়পক্ষের আহত হয়েছেন আরও ১০ জন।

জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও দায়িত্বপ্রাপ্ত বিজিবির উপ-পরিচালক ইকবাল আখতার জানিয়েছেন, ঘটনার পর সেখানে বিজিবি ও পুলিশের অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে।

/এনএস/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের