সিরাজগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুরোহিত গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ২২:১৯ আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২২:১৯

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জয় কুমার ঘোষ (৩৫) নামের এক পুরোহিতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সকালে পাবনার ফরিদপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জয় কুমার ঘোষ তাড়াশ উপজেলা সদরের গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মন্দিরের পুরোহিত। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‌‘গত ১৩ এপ্রিল রাতে চৈত্রসংক্রান্তি পূজায় তাড়াশ মহাশ্মশানে মন্ত্রপাঠ করার সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে কটূক্তি করে ইসলাম ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত করেন জয় কুমার ঘোষ। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে তারা মিছিল-সমাবেশ করেন। রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত হয়। পরে আবদুল বারী নামে স্থানীয় একজন মুসল্লি বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। ওই মামলায় জয় কুমারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে তাড়াশ থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘গ্রেফতার পুরোহিত জয় কুমার ঘোষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি