পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি 
১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৬ আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৬

পরীক্ষা শুরুর ২০ মিনিটের পর সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের পর বিষয়টি ছড়িয়ে পড়লে বেকায়দায় পড়েছেন প্রশাসন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ‘আমাদের চৌহালী’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ওই প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসনের তৎপরতায় বেলা ১১টার দিকে গ্রুপ থেকে সেটি সরিয়ে নেওয়া হয়।

আমাদের চৌহালী নামের ফেসবুক গ্রুপটির অ্যাডমিন মনিরুল ইসলাম চৌহালী উপজেলার খাসপুকুরিয়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত আছেন। গত ১০ বছর ধরে গ্রুপটি তিনি পরিচালনা করে আসছেন।
 
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের চৌহালী নামে ফেসবুক গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলামের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হলেও দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ায় পরীক্ষায় এর কোনও প্রভাব পড়েনি।

চৌহালী থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টির তদন্ত চলছে। তথ্য-প্রযুক্তি আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আমাদের চৌহালী গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলাম বলেন, সানজিদা নামে একজন সকাল ১০টা ২০ মিনিটে গ্রুপে এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন পোস্ট করেন। পরে তিনি নিজেই তার পোস্ট ডিলিট করে দেন। সানজিদা নামের আইডিটা কার তা এখনও জানতে পারিনি। আইডি ভুয়াও হতে পারে। তবে বিষয়টি বিব্রতকর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের রাজশাহী বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, চৌহালীতে এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন আপলোড করার বিষয়টি শুনেছি। তবে পরীক্ষার হল বা কেন্দ্র থেকে আপলোড করেছে বা তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে তা এখনও জানায়নি। পরীক্ষার হল বা কেন্দ্রের কেউ জড়িত থাকলে বোর্ড, অন্যথায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। এতে পরীক্ষায় কোনও প্রভাবই পড়েনি।

/এফআর/
সম্পর্কিত
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
কুমিল্লা শিক্ষাবোর্ড এসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি