বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় চার জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৮:১৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:১৩

বগুড়ায় দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল হেফাজতে নেওয়ার সময় সন্ত্রাসী হামলায় দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় জড়িত চার দুর্বৃত্ত ধরা পড়েছে। পুলিশ বুধবার (১৬ এপ্রিল) রাতে শহরের দত্তবাড়ি ব্রিজের পাশে পরিত্যক্ত বাড়িতে মাদক সেবনের সময় তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক এ তথ্য দিয়েছেন।

গ্রেফতার চার দুর্বৃত্তরা হলো- বগুড়া শহরের উত্তর চেলোপাড়া সান্দারপট্টির ভোলা ব্যাপারীর ছেলে আল আমিন ব্যাপারী ওরফে এসকে ওরফে কোকা (২৪), একই এলাকার রবিউল ইসলামের ছেলে রোহান ওরফে রনি (১৯), রফিকুল ইসলামের ছেলে তানজিল ইসলাম (১৯) ও রফিকুল ইসলামের ছেলে তৌহিদ ইসলাম (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের কালিতলা এলাকায় কালী মন্দিরের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীসহ দুজন আহত হন। তাদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এমন খবর পেয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। এ সময় শহরের চেলোপাড়া সান্দারপট্টির কয়েকজন পুলিশকে বাধা দেয়। তারা হঠাৎ করে পুলিশ সদস্যদের ওপর হামলা ও তাদের কিলঘুষি এবং লাঠি দিয়ে মারপিট করে। এরপর হামলাকারীরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত ফোর্স গিয়ে হামলার শিকার এসআই আবদুর রহমান, এটিএসআই আহমেদ আলী, কনস্টেবল মিলন সরকার ও আনোয়ার হোসেনকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত এসআই আবদুর রহমান সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে ৫৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের মারপিটের অভিযোগের মামলায় গ্রেফতার চার জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরা ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের সদর থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী