রিকশায় থাকা ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১৫:০১আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৫:০১

রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে নগরীর ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নগরীর বোয়ালিয়া থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে।

ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

দিলীপ কুমার জানান, আগের দিনের বিক্রির প্রায় ১২ লাখ টাকা নগরীর কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রবিবার সকালে রিকশায় করে দোকানের দিকে রওনা দেন ওই টাকা নিয়ে। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার সামনে ব্যারিকেড সৃষ্টি করে। তাদের একজন তার চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে তিনি কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। ঠিক তখনই ছিনতাইকারীরা তার পিঠের ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়।

ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর রিকশাচালক কোনও ভাড়া না নিয়েই এলাকা থেকে সটকে পড়েন, যা তাকে সন্দেহের আওতায় এনেছে।

দিলীপ কুমারের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ অনেক দিন ধরে তাদের প্রতিষ্ঠানে সততার সঙ্গে কাজ করছেন। প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান।

ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি