মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ০০:৪১আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০০:৪১

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘৫ আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে, তাদের কোনও ছাড় দেওয়া হবে না। বিগত ১৬ বছর অনেক নির্যাতন, খুন ও গুম করেছে। তারাই আজ দেশ থেকে পালিয়েছে। এটাই আল্লাহুর বিচার। তাই যতই চেষ্টা করুক, আগামী ৪০ বছরেও আ.লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই।’

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘১৬ বছর বিএনপি কথা বলতে পারেনি। এটাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ। মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন। এরা আবার ফিরে আসতে চাইলে পিটিয়ে বিদায় করবেন। এই দেশে বিএনপি ছাড়া কোনও বিকল্প নেই।’

বিএনপি নেতা টুকু আরও বলেন, ‘দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মন খুলে কথা বলতে পারেনি। আমি বিশ্বাস করতে চাই, কাজিপুরের মানুষের মনে মূল্যবোধের জন্ম হয়েছে। তাই আগামীতে যার হাতে ধানের শীষ দেখবেন তাকেই ভোট দেবেন।’

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনক চাঁপা ও নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল হাসান বক্তব্য রাখেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী