একজনকে কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে ব্লাঙ্ক চেক নেওয়া প্রতারক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৩আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১০:০৬

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা আক্তার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে নওগাঁ শহরের মল্লিকপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার প্রতারকের নাম আব্দুল মতিন (৫৩)। তার বাবার নাম মৃত মোয়াজ্জেম হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার মতিন এক ব্যক্তির ছেলেকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পৌরসভা এলাকায় ওত পেতে ছিল। ঘটনার সময় আব্দুল মতিন ওই চাকরিপ্রার্থীর অভিভাবকের কাছ থেকে নগদ অর্থ ও একটি ব্লাঙ্ক চেক নিচ্ছিলেন। ঠিক তখনই তাকে হাতেনাতে আটক করা হয়।

সম্মেলনে আরও জানানো হয়, গ্রেফতারের সময় একটি চুক্তিনামায় স্বাক্ষর করছিলেন মতিন ও ওই অভিভাবক। নওগাঁয় পুলিশ সদস্য নিয়োগের চলমান প্রক্রিয়াকে কলুষিত করার জন্য চেষ্টা করছেন। পরে মতিনের বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি চাঞ্চল্যকর চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে। ওই চুক্তিপত্রে দেখা যায়, অন্য এক প্রার্থীর পরিবারের সঙ্গে পুলিশের চাকরির বিনিময়ে ১০ লাখ টাকায় রফাদফা হয়েছিল।

নওগাঁ সদর থানার ওসি নূর এ আলম জানান, গ্রেফতারকৃত আব্দুল মতিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা আক্তার জানান, কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে এর আগেও জেলায় সক্রিয় দালালচক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি সাধারণ মানুষের সরল বিশ্বাস এবং চাকরিপ্রার্থীদের দুর্বলতার সুযোগ নিয়ে অবৈধভাবে অর্থ উপার্জনের অপচেষ্টা চালায়।

কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। কোনও প্রকার আর্থিক লেনদেন বা তদবিরের কোনও সুযোগ নেই। তিনি সবাইকে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভ্রান্ত না হওয়ার এবং কোনও প্রকার দালাল চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে নওগাঁ গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী