জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫

জয়পুরহাট প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১৯:২৩ আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:২৩

নিখোঁজের নয় দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শহলাপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকারের (৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ২টার দিকে ওই গ্রামের একটি পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, কাফিকে হত্যা করে লাশ পুকুরের পাড়ে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

নিহত কাফি খন্দকার ক্ষেতলাল উপজেলার শহলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল বিকালে বাড়ির পাশে অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল কাফি। সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন। শনিবার বেলা ২টার দিকে শহলাপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে  অর্ধগলিত মরদেহ দেখে গ্রামবাসী। খবর পেয়ে স্বজনরা এসে কাফির মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, ‌‘শিশুটির মরদেহে পচন ধরেছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়ার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
স্কুলে ঢুকে কেন এমন করলেন অভিভাবক, আসলে কী ঘটেছিল
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি