থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার হলেন আ.লীগ নেতা

বগুড়া প্রতিনিধি
১২ মে ২০২৫, ১৭:২৬আপডেট : ১২ মে ২০২৫, ১৭:২৬

বগুড়ার ধুনট থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে জায়গা দখলের মামলা করতে গিয়ে নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা বেলাল হোসেন (৪৮) গ্রেফতার হয়েছেন। তিনটি নাশকতার মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে তাকে।

রবিবার (১২ মে) সন্ধ্যার দিকে তাকে থানা চত্বর থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বেলাল হোসেন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মেহের বকস শেখের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সম্প্রতি তার জায়গা প্রতিপক্ষের লোকজন দখল করে নেয়। এ বিষয়ে অভিযোগ দিতে তিনি রবিবার সন্ধ্যার দিকে ধুনট থানায় যান। পুলিশ তার পরিচয় নিশ্চিত হওয়ার পর নাশকতার তিনটি মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে তাকে গ্রেফতার করে।

২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থানায় বিএনপি অফিস, সাবেক এমপির গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগের তিনটি মামলা হয়। স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতারা এসব মামলার বাদী।  মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, তদন্তে তিনটি নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে। গ্রেফতার করার পর তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মামলাগুলোর অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের