তেজগাঁওয়ে বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় গ্রেফতার ১৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৫, ১৮:৩৫আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৮:৩৭

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গাড়ি থামিয়ে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত চার দিনে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি ১ কোটি ৬৪ লাখ টাকা মূল্যে সৌদি রিয়েল, ওমানি রিয়েল ও কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (৪ জুলাই) ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কেন্দ্রীয় ঔষধাগারের যাত্রী ছাউনির সামনে একটি প্রাইভেটকারে মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওই লাগেজ নিয়ে যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির একজন কর্মী। তার লাগেজে ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার এবং ১২ হাজার ৩৫০ দিরহাম ছিল; যার মোট মূল্য বাংলাদেশি টাকায় আনুমানিক ১ কোটি ৬৪ লাখ টাকা। ওই সময় সড়কে গাড়িটি থামিয়ে অস্ত্রের মুখে বিদেশি মুদ্রা ভর্তি লাগেজ ডাকাতি করে নিয়ে যায় ১০-১২ জনের মুখোশধারী একটি দল।

ডিএমপি জানায়, ঘটনার পরপরই তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটির কর্মচারী মো. তুহিনকে (২৮) সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তুহিন জানায়, সে ও তার সহযোগীরা আগে থেকেই এই ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তুহিন বিদেশি মুদ্রা নিয়ে প্রাইভেটকারে উত্তরা যাওয়ার পথে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠায় চক্রের অন্য সদস্যদের। সেই লোকেশন অনুসরণ করেই ডাকাত দল গাড়ির পথরোধ করে লাগেজটি ছিনিয়ে নেয় এবং সবাই মিলে টাকা ভাগ করে আত্মগোপনে চলে যায়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. তুহিন। তাদের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার ২৪০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮৮ লাখ ৮৪ হাজার টাকা। এরপর একে একে ঢাকার বিভিন্ন এলাকা থেকে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ ও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়ার সব বৈদেশির মুদ্রা জব্দ করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

/এবি/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী