রাবির বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু ২৬ মার্চ

রাবি প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ২৩:৪০আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২৩:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিত্র প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলন রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ৬ দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে। এবারের প্রদর্শনীতে প্রায় ৪শ’টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রদর্শনীর আহ্ববায়ক চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম জানান, চারুকলা ভবনের সামনে প্রদর্শনী উদ্বোধন করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
তিনি আরও জানান, এ প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সৃজনশীল কাজের জন্য পুরস্কৃত করা হবে।

প্রদর্শনী ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।

আমিরুল ইসলাম জানান, প্রতিবছর ২৯ ডিসেম্বর শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মদিনে প্রদর্শনীটি করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের ছুটিসহ নানাবিধ কারণে তা সম্ভব হয়ে ওঠে না। তবে এ বছর থেকে নির্ধারিত সময়ে প্রদর্শনীটি সম্পন্ন করা হবে।

প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজান উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন।

/এনএস/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের