রাজশাহীতে গরুর হাট থেকে ছুরিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ২১:৫৭আপডেট : ০৪ জুন ২০২৫, ২১:৫৭

রাজশাহী সিটি পশুর হাট থেকে ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (৪ জুন) বিকাল ৩টার দিকে হাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের নাম হলো- সামিনুর রহমান শিহাব (১৬) ও মন্দন ইসলাম (২৬)। তারা নগরের হোসেনীগঞ্জ এলাকার বাসিন্দা।

বিকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে র‌্যাব-৫ জানিয়েছে, শিহাব এবং মন্দন ছুরি দেখিয়ে হাটে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছিল। এ সময় সেখানে উপস্থিত র‌্যাবের টহল টিমের সদস্যরা তাদের আটক করেন। এরপর তাদের শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, নগরবাসীর নিরাপদে পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে সিটি পশুর হাট পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। দুপুরে পুলিশ কমিশনার সিটি হাটে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা, জাল টাকা প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো সরেজমিনে দেখেন। পরিদর্শন শেষে পুলিশ কমিশনার বলেন, হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত সন্তোষজনক। মহানগর এলাকার ১২টি হাটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রতি হাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। প্রতি হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ছিনতাই ও চাঁদাবাজি রোধে আরএমপি, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ একযোগে কাজ করছে।

সম্প্রতি করোনার সংক্রমণ বাড়ায় জনসচেতনতা তৈরিতে আরএমপির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, হাটে আগত সবাই যেন মাস্ক পরেন। সে বিষয়ে প্রচার চালানো হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি