পাবনা উপজেলা চেয়ারম্যান শাহীন কারাগারে

পাবনা প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ১৫:২০আপডেট : ০৫ জুন ২০২৫, ১৫:২০

পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে পাবনা সদর থানা পুলিশ শাহীনকে গ্রেফতার করে পাবনায় নিয়ে আসে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।

এরপর ৫ জুন তাকে আদালতে উপস্থাপন করা হলে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে আদালত সোহেল হাসান শাহীনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা কোর্ট ইন্সপেক্টর (ওসি) সেলিম রেজা।

সোহেল হাসান শাহীন পাবনা পৌর এলাকার বালিয়াহালট মহল্লার বাসিন্দা এবং আব্দুর রশিদের ছেলে। তিনি ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট পাবনা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি শাহীন। এসব মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের