বগুড়া জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ঢাকায় গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৭:২০আপডেট : ২১ জুন ২০২৫, ১৭:২০

বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাবকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানা পুলিশ শুক্রবার (২০ জুন) গভীর রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে।

শনিবার বিকালে ভাটারা থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন হক জানান, রাজনৈতিক মামলায় গ্রেফতার ওই ব্যক্তিকে ঢাকার সিএমএম কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাবের বিরুদ্ধে সদর থানায় একটি বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানা পুলিশ গোপনে খবর পেয়ে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, জেলা আওয়ামী লীগ নেতা জাকির তার থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি। তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে। পরে তাকে ঢাকা থেকে এনে বগুড়ার আদালতে তোলা হবে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি