আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত

জয়পুরহাট প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ০৮:৪৭ আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৭

জয়পুরহাটের আক্কেলপুরে চুরি ডাকাতির একাধিক মামলার আসামি মানিককে (২৮)  গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এএসআই রশিদুল ইসলাম আহত হয়েছেন। পরে অভিযুক্তকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের গাড়িতে উঠিয়ে দেন। এ সময় তার কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদের সামনে থেকে আসামিকে গ্রেফতারের সময় এ ঘটনা ঘটে।

গ্রেফতার মানিক হোসেন আক্কেলপুর পৌর শহরের সাখিদারপাড়ার মন্টু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি-ছিনতাই-ডাকাতির একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানিক হোসেন কারাগারে ছিল। কয়েক দিন আগে জামিনে বেরিয়ে আসে। সে কারাগারের বাইরে থাকলে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি বৃদ্ধি পায়। সোমবার সন্ধ্যার আগে মানিক চাকু নিয়ে আক্কেলপুর উপজেলা পরিষদ এলাকায় ঘোরাঘুরি করে। এমন খবরে সাদা পোশাকে এসআই রাকিবুল ইসলাম ও এএসআই রশিদুল ইসলাম তাকে ধরতে যান। তারা দুই জন উপজেলা পরিষদের সামনে থেকে মানিককে ধরে হাতকড়া লাগান।

এ সময় তাদের কাছ থেকে ছুটে পালানোর চেষ্টা করে। তার ধস্তাধস্তিতে হাতকড়া পরানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই রশিদুল আহত হন। এ সময় স্থানীয়রা মানিককে গণপিটুনি দেন। পরে থানা থেকে আরও পুলিশ এসে স্থানীয়দের গণপিটুনির হাত থেকে উদ্ধার করে পুলিশ ভ্যানে উঠিয়ে দ্রুত থানায় নিয়ে যায়। এএসআই রশিদুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার জানান, আক্কেলপুর থানার এএসআই রশিদুল ইসলাম রাত ৮টার দিকে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। পরে তিনি ব্যবস্থাপত্র নিয়ে বাসায় চলে গেছেন।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, মানিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুটি চাকুসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় এএসআই রশিদুল ইসলাম আহত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নাকচ
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি