ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতাকে বহিষ্কার

রাজশাহী প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ২২:০৭আপডেট : ১০ জুলাই ২০২৫, ২২:০৭

ইয়াবাসহ গ্রেফতার রাজশাহী নগরীর ওয়ার্ড পর্যায়ের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার (৯ জুলাই) এই নেতাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে দলের নীতি-আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কাজের অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কৃত তবিবুর রহমান ওরফে সুমনের (৪০) বাড়ি রাজশাহী নগরীর পঞ্চবটী এলাকায়। তিনি রাজশাহী মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি–আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য তবিবুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাইলে মামুন-অর-রশিদ বলেন, ‘বহিষ্কারের ভাষা হিসেবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হয়েছে। আসলে তিনি বাঘা থানায় মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছেন। সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করা হয়েছে।’

রাজশাহীর বাঘা থানা সূত্র জানায়, গত মঙ্গলবার বাঘা পৌর এলাকায় অভিযান চালিয়ে তবিবুর রহমানকে ১০০টি ইয়াবা বড়ি, ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার সঙ্গে একই এলাকার মো. সনেট নামের আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পরের দিন আদালতে হাজির করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান