মাদ্রাসাটি থেকে একজনই পরীক্ষা দিয়েছে, সেও পাস করতে পারেনি

নওগাঁ প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১০:৫৩ আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:৫৩

নওগাঁর আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিল। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থীও পাস করতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসাটি নন-এমপিওভুক্ত। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চার জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে এক ছাত্রীর বিয়ে হয়ে গেছে, এক ছাত্র বিদেশে চলে যায়। বাকি দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে এর মধ্যে পরীক্ষার চলাকালে আরেক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় হাত ভেঙে যাওয়ায় বাকি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তবে একজন পরীক্ষার্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিলেও ফেল করেছে।

এ বিষয়ে মাদ্রাসাটির সুপার গোলাম মোস্তফা বলেন, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষক পাঠদানে অমনোযোগী হয়ে পড়েছেন। ফলে পড়ালেখা ভালো হয়নি। এতে করে ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।

আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন, সবাই ফেল করা ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

/এফআর/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি