রামেক হাসপাতালে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ২০:১২আপডেট : ২৯ জুলাই ২০২৫, ২০:১২

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে মো. সামভিল (১০) নামের এক শিশুর মৃত্য হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল পৌনে ৭টায় রামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

মারা যাওয়া সামভিলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের নয়নসুকা এলাকায়। এর আগে, সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে তাকে রামেক হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর কোনও ভ্রমণের ইতিহাস ছিল না। সে স্থানীয়ভাবে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। রোগী গেলো ৬ দিন ধরে জ্বর, খিঁচুনি, ডায়রিয়া ও বমি সমস্যায় ভুগছিল। তাকে প্রথমে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু রোগীর অবস্থা ধীরে ধীরে সংকটজনক হয়ে ওঠে। ফলে তাকে ভোর সাড়ে ৪টার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৬ মিনিটে রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের দেওয়া তথ্যে দেখা গেছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত অবস্থায় ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫ ও ৭ বছরের দুই জন করে মোট চার জন শিশু রয়েছে। তারা রাজশাহী ও পাবনা জেলার। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৬ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, নাটোর ও নওগাঁর দুই জন, রাজশাহী নগরের দুই জনসহ জেলার শিশুসহ সাত জন এবং পাবনা জেলার শিশুসহ চার জন চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে আরও ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী