চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিলো ছিনতাইকারীরা

জয়পুরহাট প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ২২:৫৯ আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২২:৫৯

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ এলাকায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আমিনুর ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাসিন্দা এবং পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম ট্রেনের ছাদে বসে বাড়ি ফিরছিলেন। পথে দুজন ছিনতাইকারী তার কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে একপর্যায়ে ধস্তাধস্তি হয় এবং ছিনতাইকারীরা তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী আমিনুর ইসলাম বলেন, ‘আমি পাবনায় চাকরি করি। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলাম। ছিনতাইকারীরা সবকিছু কেড়ে নিয়ে আমাকে ট্রেন থেকে ফেলে দেয়।’

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান জানান, রোগীকে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত জয়পুরহাটে রেফার করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি