বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগ্নিপতি, নেতাকর্মীদের ক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ২৩:৫৭আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২৩:৫৭

রাজশাহীতে বিএনপির মঞ্চে নিয়মিত পারফর্ম করছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। বিএনপির অনুষ্ঠান হলেই গান গাওয়ার জন্য ডাক পড়ছে গৌরবের। এ নিয়ে বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ৫ আগস্ট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেন গৌরব। সবশেষ রবিবার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের মঞ্চেও তাকে গান পরিবেশন করতে দেখা গেছে।

রবিবার রাজশাহীর মাদ্রাসা ময়দান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মহানগর বিএনপির সম্মেলনের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন তিনি। এ নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গৌরবের বাড়ি রাজশাহী শহরে। শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। সিংড়ার একজন সাংবাদিক জানান, গৌরবের স্ত্রী সেতু এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদ’-এ চাকরিও দিয়েছিলেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে।

গৌরবের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, পলকের সঙ্গে তার অসংখ্য ছবি রয়েছে। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর গৌরব একটি ছবি পোস্ট করেন, সেখানে তার নিজের ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘নৌকা মার্কায় ভোট দিন।’ ছবিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোগ্রামও রয়েছে। ২০১৯ সালের ৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী পলকের একটি ছবি পোস্ট করেছেন। এই ছবির ক্যাপশনে তিনি পলককে নিয়ে লেখা একটি কবিতাও দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে পলকের পাশে ছবি তুলে পোস্ট করেছেন গৌরব।

সাবেক প্রতিমন্ত্রী পলকও বিভিন্ন সময় গৌরবের মিউজিক ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তার স্ক্রিনশটও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন গৌরব। গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে ‘প্রগতিশীল পুলিশ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে তার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন গৌরব।

বিএনপির সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা নিয়ে সসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ। তিনি লিখেছেন, ‘রাজশাহী মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছেন গৌরব। গৌরব কে? গৌরব সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা। বিপ্লবী জুলাইয়ের ঘাতক ও অন্যতম পরিকল্পনাকারী এমপি পলকের বোন জামাই। আমাদের কিছু শ্রদ্ধেয় নেতার প্রচেষ্টায় আজ বিএনপির সম্মেলনে গৌরব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছেন, যার হাতে এখনও খুঁজলে আমাদের বিপ্লবী ভাইদের রক্ত পাওয়া যাবে।’

যুবদল নেতা সাব্বিরের পোস্টে পলকের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ধারণ করা গৌরবের ছবিও দেওয়া হয়েছে। এতে ২০ জন বিএনপির সমর্থক মন্তব্য করেছেন। কিশোর আপন নামের একজন লিখেছেন, ‘ভাই কিছুদিন আগেও আলুপট্টিতে বিএনপির দলীয় প্রোগ্রামে কালচারাল ইভেন্টের দায়িত্বে গৌরব ছিল।’ 

সৌদিয়া জামান মিম নামের একটি আইডি থেকে একজন লিখেছেন, ‘এত অস্থির হলে তো হবে না। অনেক নমুনা দেখতে পাবেন। একটু অপেক্ষায় থাকেন, আওয়ামী লীগের সময় যারা কাজ করেছে, বিএনপির সময় তারাই কাজ করবে। শুভকামনা।’

দলের স্থানীয় এক নেতা জানান, শুধু গৌরব একা নন, তার পুরো পরিবার আওয়ামীপন্থী। তার স্ত্রী সেতুকে রাজশাহী আর্ট কলেজের শিক্ষক হিসেবে চাকরি নিয়ে দিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী পলক। গৌরব আওয়ামী লীগের বিভিন্ন প্রচার-প্রচারণার মঞ্চে গান গেয়েছেন। তাকে বিএনপির মঞ্চে দেখতে হবে, তা ভাবেননি।

সাব্বির আহাম্মেদ বলেন, ‘আমার জানামতে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাহীন শওকত তাকে কন্ট্রাক্ট করেছেন। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু অনুষ্ঠানের ঝামেলার কারণে যোগাযোগ করতে পারছি না। এই গৌরব আওয়ামী লীগের পাওয়ার খাটিয়ে পুলিশ একাডেমির অনুষ্ঠান বাতিল করে দিয়েছিল। এখন কোন ক্ষমতায় বিএনপির মঞ্চে গান করছেন।’

গৌরব মঞ্চে থাকায় অভিযোগের বিষয়ে তার সঙ্গে সরাসরি কথা বলা যায়নি। দুপুরে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। তাই এই গায়কের মন্তব্য জানা যায়নি।

এ বিষয়ে জানতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশাকে ফোন দিলেও ধরেননি। বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতকে ফোন করা হলে তার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক আসাদুল ইসলাম জানান, তিনি এখন বাসায় নেই। তাই তারও বক্তব্য পাওয়া যায়নি। 

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি