মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো ব্যবসায়ীর

জয়পুরহাট প্রতিনিধি
২২ আগস্ট ২০২৫, ০৯:০৮ আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:০৮

জয়পুরহাটের কালাইয়ে মাঠে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল মান্নান (৫৮) নামের এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম বেলতলীপাড়ার ফসলের মাঠে এ ঘটনা ঘটেছে। মৃত আব্দুল মান্নান পাঁচগ্রাম বেলতলীপাড়ার মৃত খয়বর আলীর ছেলে। তিনি এলাকার বিভিন্ন হিমাগারে আলুর ব্যবসা করতেন। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।’

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আলু বেচাকেনা করতে হিমাগারেও যেতে হবে। বাড়িতে থাকা ২-৩টি দুধের গাভির জন্য বৃষ্টির মধ্যেই আব্দুল মান্নান ঘাস কাটতে যান মাঠে। এ সময় বজ্রাঘাতে আহত হয়ে জমিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় ও পরিবারের লোকজন মাঠে গিয়ে জমিতে আব্দুল মান্নানের দেহ পড়ে থাকতে দেখেন। ওই অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে চাইলে প্রতিবেশী ও পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বাড়িতে নিয়ে যান।

আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম বলেন, ‘আমার বাবা প্রতিদিন হিমাগারে যাওয়ার আগে গাভিগুলোর জন্য ঘাস কাটতে মাঠে যেতেন। আজ (বৃহস্পতিবার) আমার বাবা বজ্রাঘাতে মারা গেছে। আমরা ভাই-বোনেরা বাবাহারা হলাম। আজ থেকে আমরা আমাদের বটগাছ হারালাম। আমাদের কে আর বাবার মতো ছায়া দেবে। আল্লাহ তায়ালা যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি