বগুড়ায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ১৭:০৩ আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৭:০৩

বগুড়ার শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক (৩৬) গ্রেফতার হয়েছেন। পুলিশ বুধবার (২৭ আগস্ট) রাতে তাকে উপজেলার মাঝিড়া কাঁচাবাজার এলাকা থেকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার দুপুরে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, আবদুর রাজ্জাক বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর নতুনপাড়া গ্রামের আবদুল বারীর ছেলে। তিনি উপজেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক। গত বছরের ১ নভেম্বর শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় মামলা হয়। শাজাহানপুর থানা পুলিশ বুধবার রাত ৯টার দিকে তাকে মাঝিড়া কাঁচাবাজার এলাকা থেকে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, গ্রেফতার শ্রমিকলীগ নেতা আবদুর রাজ্জাককে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি