ট্রাকের চাকায় থেমে গেলো মা-মেয়ের জীবন

পাবনা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৩ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৩

পথ চলতে গিয়ে একসঙ্গে শেষ হলো মা ও মেয়ের জীবন। মাত্র সাত বছরের ফুটফুটে মেয়ে সুমাইয়া আর তার ২৫ বছর বয়সী মা আউলিয়া খাতুন ফিরতে পারলেন না ঘরে। স্বামী ও বাবা সোহেল রানা এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালের শয্যায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। পরিবারের তিন সদস্যের স্বপ্নভরা যাত্রা মুহূর্তেই থেমে যায় ট্রাকের চাকায়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে চাটমোহরের বাড়ির পথে যাচ্ছিলেন সোহেল রানা। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মা–মেয়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোহেল রানাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি