বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭

বগুড়ায় একটি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি বন্যা বেগম (৩১) গ্রেফতার হয়েছেন। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা বুধবার রাতে শহরের নামাজগড় মক্কা মসজিদের সামনে ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

র‌্যাব ও মামলা সূত্র জানায়, সাজাপ্রাপ্ত বন্যা বেগম বগুড়া শহরের মালগ্রামের মিরাজ মিয়ার স্ত্রী। একটি মাদক মামলায় কিছুদিন আগে আদালত তাকে সাত বছরের সাজা দেন। পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বুধবার রাতে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের নামাজগড় মক্কা মসজিদের সামনে ভাড়া বাসা থেকে বন্যা বেগমকে গ্রেফতার করা হয়।

বন্যা বেগম গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বিচ্ছিন্ন করে কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণে বন্যা বেগমকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে