আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভয়ংকর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত করার অবদান তারেক রহমানের। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক। আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম? এতে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থি। বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক দল। আমাদের ভারতপন্থি ট্যাগ দেবেন না। একটি গোষ্ঠী নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক। নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনও ষড়যন্ত্রই টিকবে না।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে তিনি জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শহরের ডিসি পার্ক করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি উদ্বোধন করেন।

রিজভী বলেন, ‘’গণতন্ত্র-বিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে। বিএনপি কোনও প্রভু দেশের তাঁবেদারির রাজনীতি করে না। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদল হলো আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহফুজ ইসলাম, মাহমুদুর রহমান সুমন, ডা. নূর হাবীব ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, জাহিদুল ইসলাম হেলাল, একেএম তৌহিদুল আলম মামুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি