পাবনার দুটি আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২

পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বেড়া উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই বেড়ার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে জড়ো হন। এ সময় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে তারা সীমানা পুনর্বিন্যাস বাতিলের দাবি জানান। তাদের দাবি, বেড়া উপজেলাকে পৃথকভাবে সুজানগর উপজেলার সঙ্গে যুক্ত করা হলেও এই এলাকার মানুষ ব্যবসা-বাণিজ্য ও নানা কারণে সাঁথিয়ার সঙ্গে সম্পর্কিত। বিক্ষোভ চলাকালে বেড়া বাজারের দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল।

সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইউনুস আলী, বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন।

সমাবেশে বক্তারা জানান, স্বাধীনতার পর থেকে পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলা ও বেড়া পৌরসভাসহ চারটি ইউনিয়ন ছিল। পাবনা-২ আসনে ছিল বেড়ার অন্য পাঁচটি ইউনিয়ন ও সুজানগর। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী পাবনা-১ আসনে শুধু সাঁথিয়া এবং পাবনা-২ আসনে বেড়া ও সুজানগরকে একীভূত করা হয়েছে। ভৌগোলিকভাবে বেড়া পৌরসভা ও এর পাশের চারটি ইউনিয়ন সাঁথিয়ার কাছাকাছি। সাঁথিয়া উপজেলা সদর থেকে বেড়া সদরের দূরত্ব মাত্র আট কিলোমিটার, যেখানে সুজানগরের সঙ্গে দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ফলে সীমানা পুনর্বিন্যাসকে তারা অযৌক্তিক বলে দাবি করেন। এ ছাড়া পাবনা-১ আসন হিসেবে তালিকা করা সাঁথিয়া উপজেলার মোট ভোটারের চেয়ে পাবনা-২ আসন হিসেবে তালিকা করা সুজানগর ও বেড়া উপজেলার মোট ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, ‌‘সমাবেশ চলাকালে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ হয়েছে। সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়। পরে তা স্বাভাবিক হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি