ভাঙ্গুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৯ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৯

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বাকি বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি পৌরসভার মেয়র ছিলেন।

পুলিশ জানায়, গত ১১ মে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতা আওয়ামী লীগের ১৮ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া বাকি বিল্লাহ ঢাকার যাত্রাবাড়ীতে ৫ অগাস্টে ছাত্র-জনতা হত্যা মামলারও আসামি।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‌চার মাস আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তদন্তের স্বার্থে বাকি বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি