৫ শিক্ষার্থীকে নিয়ে পুকুরে ধসে পড়লো বিদ্যালয়ের মেঝে

বগুড়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬

বগুড়ার আদমদীঘিতে ক্লাস শুরুর আগেই পাঁচ শিক্ষার্থীকে নিয়ে পুকুরের পানিতে ধসে পড়লো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে ঘটনাটি ঘটে। এতে অল্পের জন্য বেঁচে যায় শিশু শিক্ষার্থীরা।

ঘটনার পর ওই কক্ষে পাঠদান বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। এতে ক্ষুব্ধ হন অভিভাবকরা। এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসতর্কতা ও অবহেলাকে দায়ী করেছেন তারা। 

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের একটি পুকুরের ওপর বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ক্লাস শুরুর আগে শিশু শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী ছিল। হঠাৎ করে কক্ষের মেঝে ধসে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় সেখানে থাকা শিশু শিক্ষার্থী হুমায়রা, জিসান ও অলকসহ পাঁচ জন পুকুরে পড়ে যায়। তবে তাদের বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। শিশুরা ভয়ে চিৎকার দিলে শিক্ষক ও স্থানীয় লোকজন এসে উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা সজল হোসেন ও শহিদুল ইসলাম জানান, গত ১৫ জানুয়ারি প্রধান শিক্ষক শ্যামনাথ বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে খুবই উদাসীন। শিক্ষক, অভিভাবকদের সঙ্গে পরামর্শ না করেই যেকোনো কাজ করেন। বিদ্যালয়ের জন্য কোনও বরাদ্দ এলে সে টাকা কোন খাতে ব্যবহার করেন, তা কাউকে বলেন না। তার উদাসীনতার কারণে এ ঘটনা ঘটেছে।

তবে এ অভিযোগ অস্বীকা করে বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামনাথ বলেন, ‘অনেকদিন আগে পুকুরের ওপর বিদ্যালয়ের কক্ষটি নির্মাণ করা হয়। কিছুদিন আগে উত্তর দিকে গাইড ওয়াল নির্মাণ করা হয়। আমি যোগদানের পর থেকে কোনও বরাদ্দ না আসায় মেঝে সংস্কারের কাজ করা যায়নি।’

আদমদীঘি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘শিশু শ্রেণির মেঝে ধসের খবর পেয়েই বিদ্যালয়ে যাই এবং ওই কক্ষে পাঠদান বন্ধের নির্দেশ দিই। এখানে শিক্ষকদের কারও কোনও অবহেলা আছে কিনা, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘শ্রেণিকক্ষের মেঝের এক কোণে দেবে পুকুরে পড়ে যায়। তবে কোনও শিক্ষার্থীর ক্ষতি হয়নি। এটি মেরামত না করা পর্যন্ত অন্য কক্ষে ক্লাস নেওয়া হবে। এছাড়া মেঝে ধসের ঘটনায় কারও অবহেলা কিংবা গাফিলতি থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভেরিফিকেশনের নামে হয়রানি’ বন্ধের দাবি ডাকসুর
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি