বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

বগুড়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮

বগুড়ার কাহালুতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। অল্পের জন্য ওই নারীর স্বামী ও অপর ছেলে বেঁচে গেছেন। এ সময় অটোরিকশাচালক গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার দরগাহাট এলাকায় বগুড়া ভান্ডারের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের ইন্দুইল গ্রামের আবুল কালাম আজাদ রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তাদের শিশুসন্তান আরাত (৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আবুল কালাম আজাদ রতন সোমবার রাতে বগুড়া শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় স্ত্রী আইনুন নাহার আশা, ছেলে আরাত ও অপর এক ছেলেকে নিয়ে আদমদীঘির সান্তাহারের ইন্দুইল গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত ১১টার দিকে অটোরিকশাটি কাহালু উপজেলার দরগাহাট এলাকায় বগুড়া ভান্ডারের সামনে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই গৃহবধূ আইনুন নাহার আশা নিহত হন।

এ সময় অল্পের জন্য আবুল কালাম আজাদ রতন ও বড় ছেলে অক্ষত থাকেন।

কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শিশু আরাত ও অজ্ঞাত অটোরিকশাচালককে (৫৫) উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।

বগুড়া ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুবেদার আলী জানান, কাহালুতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশাচালক আহত হয়েছেন। গৃহকর্তা ও অপর ছেলে অক্ষত রয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি