ক্ষেতলালে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামে তিন দিন ধরে নিখোঁজ থাকা শিশু তাসনিয়ার (১০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত তাসনিয়া একই গ্রামের এরশাদ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত তিন দিন ধরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজে পাচ্ছিল না। এদিন সন্ধ্যায় গ্রামবাসী একরামুল ইসলামের গোয়ালঘরে খোঁজ নিতে গিয়ে বস্তার ভেতরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির এক নারীকে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখলেও মূল অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এদিকে মর্মান্তিক এ হত্যাকাণ্ডে শালবন গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি