বগুড়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

বগুড়া প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩

বগুড়ার নন্দীগ্রামে রিপন আকন্দ (৫০) নামের এক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল মাদ্রাসার পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ইজিবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি চালকের। 

রিপন আকন্দ বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি গ্রামের বদিউজ্জামানের ছেলে। পুলিশ জানিয়েছে, যাত্রী বেশে ছিনতাইকারীরা গাড়িতে ওঠে ইজিবাইকটি ছিনিয়ে নিতে চালক রিপন আকন্দকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

বগুড়ার সহকারী পুলিশ (নন্দীগ্রাম-কাহালু সার্কেল) নুরুজ্জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছিনতাই হওয়া ইজিবাইক ও চালকের মোবাইল উদ্ধার করা গেলে হত্যায় জড়িতদের শনাক্ত করা যাবে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার পথে নুন্দহ ফাজিল মাদ্রাসার পাশের জঙ্গলে রিপন আকন্দের লাশ পড়ে থাকতে দেখেন। থানায় খবর দিলে দুপুরে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

নিহতের ভাই নান্নু আকন্দ জানান, তার ভাই ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাত ৮টার দিকে তিন যাত্রী নিয়ে গাড়িদহ থেকে অন্যত্র যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে জানতে পারেন, মাদ্রাসার পাশে জঙ্গলে রিপনের লাশ পাওয়া গেছে। 

তিনি বলেন, ‘যাত্রী বেশে ছিনতাইকারীরা ইজিবাইক ও মোবাইল ছিনিয়ে নিয়ে আমার ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত ও তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।’

সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার চোখে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্বৃত্তরা ইজিবাইক ও মোবাইল ছিনতাই করতে চালককে হত্যা করেছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের