পুলিশকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই

বগুড়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১০:২২আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১০:২২

বগুড়ার শিবগঞ্জে গ্রেফতার করার পর পুলিশের মোটরসাইকেল থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার চক ভোলাখাঁ এলাকায় বিপুল সংখ্যক নারী, পুরুষ ও স্বজনরা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির পর তাকে ছিনিয়ে নেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিজ্জাকুল ইসলাম রাজু বগুড়া শিবগঞ্জ সদরের চক ভোলাখাঁ এলাকার বদর উদ্দিন বদরের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজুর বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা হয়। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন।

শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসেন। গোপনে এমন খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই আল মামুন সাদা পোশাকে মোটরসাইকেলে এক কনস্টেবলকে নিয়ে বাড়িতে অভিযান চালান। এক পর্যায়ে বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর এক হাতে হাতকড়া পড়ানো হয়। তাকে মোটরসাইকেলে তুলে থানায় আনার চেষ্টা করলে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও আত্মীয়-স্বজন মোটরসাইকেল ঘিরে ফেলেন।

এ সময় পুলিশের সাথে রাজুর স্বজনদের ধস্তাধস্তি হয়। এরপর তারা হাতকড়া পরিহিত অবস্থায় রাজুকে ছিনিয়ে নিয়ে যান।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, গ্রেফতারের পর আত্মীয়-স্বজনরা মোটরসাইকেল ঘিরে ফেলেন। এরপর পুলিশকে ধাক্কা দিয়ে এক হাতে থাকা হাতকড়াসহ আসামি রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের কোনও গাফিলতি আছে কি না তা তদন্ত চলছে।

তিনি আরও জানান, রাজুর বিরুদ্ধে হত্যা, নাশকতা, বিস্ফোরকদ্রব্য, হামলা, ভাঙচুরসহ রাজনৈতিক ১২টি মামলা রয়েছে। ঘটনার পর থেকে তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি