নওগাঁর ২ উপজেলায় মোতায়েনের অপেক্ষায় বিপুল সংখ্যক র‌্যাব, বিজিবি ও পুলিশ

নওগাঁ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ২০:৩৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২০:৩৫

নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে ইউপি নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রগুলোর নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার দুই উপজেলায় তিন প্লাটুন র‌্যাব, তিন প্লাটুন বিজিবি ও ১১০০ পুলিশ মোতায়েন করা হবে বলে জানা যায়। জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

ইউপি নির্বাচন-২০১৬

বুধবার দুপুরে রিটানিং অফিসারের কাছ থেকে কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা নির্বাচনি উপকরণ বুঝে নিয়েছেন বলেও জানা যায়। দুপুরে দুই উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদ এলাকার ১৭৪টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা স্ব স্ব কেন্দ্রের ব্যালটপেপার, ব্যালট বক্স ও অন্যান্য নির্বাচনি সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রগুলোয় যান।

দুই উপজেলায় মোট ৯৫০টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

এবারের নির্বাচনে পত্নীতলা উপজেলার ১১টি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত ১১জন, বিএনপির ১১জন, জাতীয় পার্টির একজন  ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ২১জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ধামইরহাট উপজেলার ৮টি ইউপিতে আওয়ামী লীগের ৮জন, বিএনপির ৮জন, জাতীয় পার্টির দুইজন, জামায়াতের তিনজন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের