ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন চালু না হলে কঠোর আন্দোলনের হুমকি

পাবনা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ১৮:২২আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:২২

ঢাকা-পাবনা সরাসরি এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালুর জন্য পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন। সংগঠনের নেতারা জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রেন সার্ভিস চালু না হলে ঢাকায় রেল ভবন ঘেরাও এবং বৃহত্তর আন্দোলনসহ কঠোর কর্মসূচি দেবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা। তিনি বলেন, ‌‘রেলওয়ে ও সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাবেই পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস এখনও চালু হয়নি। বারবার ফাইল নড়াচড়া হলেও অদৃশ্য শক্তির কারণে সিদ্ধান্ত আসে না। যারা এই ট্রেন প্রকল্পে বাধা দিচ্ছে, তারা যদি এখনই যদি সরে না আসে, পরবর্তী সংবাদ সম্মেলনে তাদের নাম-পরিচয় জনসমুক্ষে প্রকাশ করা হবে। পাবনার উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের পাবনাবিরোধী মহল হিসেবে চিহ্নিত করা হবে।’

সংগঠনটির নেতারা রেল মন্ত্রণালয়ের দেওয়া আশ্বাস নিয়েও সংশয় প্রকাশ করেন। তারা বলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম গত ৩ অক্টোবর পাবনা সফরকালে বলেছেন, ঢাকা-পাবনা সরাসরি রেল সংযোগ বাস্তবে রূপ নেবে। তবে প্রায় তিন সপ্তাহ পার হওয়ার পরও দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা আর মিষ্টি কথায় ভরসা করবো না; আমরা চাই নির্দিষ্ট তারিখে ট্রেন চলাচলের ঘোষণা দেওয়া হোক।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী