বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, ঘটনাস্থলে মিললো মোটরসাইকেল-টুপি

বগুড়া প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ২২:৫৫আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২২:৫৫

বগুড়ায় দুর্বৃত্তরা হাবিবুর রহমান খোকন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকায় ইসকন মন্দিরের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

হামলায় বাঁধন (২৬) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল, মাথার টুপি ও দুই জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হাবিবুর রহমান খোকন বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে। তিনি আগে শহরের কানুচগাড়ি এলাকায় হোটেলের ব্যবসা করতেন। বর্তমানে ইট, বালুর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আহত তার সঙ্গী বাঁধন বগুড়া শহরের মালতিনগর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

সোমবার রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা সাতমাথা-তিনমাথা সড়ক থেকে হাবিবুর রহমান খোকন ও তার সঙ্গী বাঁধনকে শহরের সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরের সামনে নিয়ে যায়। সেখানে তারা ধারালো অস্ত্র দিয়ে খোকনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ছাড়া তারা বাঁধনকে মারধর করলে তার পা ভেঙে যায়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বগুড়া
শজিমেক হাসপাতালে পাঠান।

পরে ৯৯৯ নম্বরে ফোন সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে আইনজীবী লেখা বগুড়া-ল-১২-৭০১২ নম্বরের ও ঢাকা মেট্রো-ল-৪৩-৭৪৫৭ নম্বরের মোটরসাইকেল পাওয়া গেছে। সেখানে দুই জোড়া স্যান্ডেল ও একটি মাথার টুপি পড়েছিল।

ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, আহত বাঁধনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খোকনের লাশ মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও ঘাতকদের বিষইয়ে কিছু জানা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, এর সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি