বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

বগুড়া প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ২২:০৪আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২২:০৪

বগুড়ার গাবতলীতে মুরগি চুরি করা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে তরিকুল ইসলাম ভুট্টো (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের স্বাধীন (১৮) নামে একজন গুরুতর আহত হন। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিতুনীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত তরিকুল ইসলাম ভুট্টো বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিতুনীয়া গ্রামের আনোয়ার হোসেন সাজুর ছেলে। ভুট্টোর সঙ্গে আগে প্রতিবেশী এক পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ ছিল।

সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ভুট্টোর মুরগির খামার থেকে বয়লার মুরগি চুরি করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে। এর জেরে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে ভুট্টো ঘটনাস্থলেই মারা যান। অপরপক্ষের আবু সাঈদের ছেলে স্বাধীন গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাবতলী থানার ওসি সেরাজুল হক জানান, দুই পক্ষের মারামারিতে ভুট্টো নামে একজন নিহত ও প্রতিপক্ষের স্বাধীন নামে একজন আহত হয়েছেন। হত্যায় জড়িত থাকায় স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে।

এ খবর পাঠানো সময় লাশ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী