মোদি সরকার আমাদের চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন বিনিময়ে কিছুই দেননি: মির্জা ফখরুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৯আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৪:৫২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পানির হিৎসা, সীমান্তে হত্যার মতো বিষয়গুলোতে গুরুত্ব দিতে চাই। আরও বেশি গুরুত্ব দিতে চাই আমাদের ওপর দাদাগিরি বন্ধ করা। আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছা করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। কারণ ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে। তাই আরও বেশি করে আমাদের সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক মোদি সরকার উল্টো আমাদের বিভিন্ন চাপে ফেলেছেন। সব নিয়ে গেছেন কিন্ত আমাদেরকে বিনিময়ে কিছুই দেয়নি।’

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচিত সরকার না থাকলে সেই গুরুত্ব বা শক্তিটা পাই না। অথবা হাসিনার মতো জোর করে দখল করলে সেটাও সম্ভব হয় না। তাই বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে তাহলে নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরোটি পাবে এবং ফারাক্কা ও তিস্তা ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থ আমাকে দেখতে হবে। প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারই আসুক জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের দাবিগুলোকে প্রেসার ক্রিয়েট করে আদায় করবে।’

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী