রাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রাজশাহী প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৫, ১৬:৪২ আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৬:৪২

দুর্বৃত্তের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের দুই জন শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করাসহ ৩ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফাইনান্স বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। তবে প্রক্টর দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে অবরোধ প্রত্যাহার করেছে।

তাদের অন্য দুই দাবি হলো, কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যান্টিনটি বন্ধ করে দিতে হবে।

এ সময় তারা, ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘সন্ত্রাসীর চামড়া, তুলে নেবো আমরা’, ‘সন্ত্রাসীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘রাকসু কী করে, আমার ভাই মেডিক্যালে’, ‘প্রশাসন কী করে, আমার ভাই মেডিক্যালে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা গেছে, অ্যাম্বুলেন্স ছাড়া কোনও গাড়ি চলাচল করতে দিচ্ছে না আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি চালক বিকল্প রাস্তা ব্যবহার করছেন।

আসিফুর রহমান নামে একজন আন্দোলনকারী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। পুলিশ ফাঁড়ির পাশে এত কিছু হয়ে গেলো। অথচ ফাঁড়ির পুলিশরা কিছুই করতে পারেনি। তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আর কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ওই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে। আর ১০ বারের বেশি কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও উনি এখনও আমাদের কল রিসিভ করেননি এবং যোগাযোগও করেননি। এরকম অসহযোগিতার জন্য আমরা ভিপির প্রতি নিন্দা জানাচ্ছি।

সার্বিক বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ চেষ্টা করছে। তবে, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।

/এফআর/
সম্পর্কিত
বিক্ষোভ করা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়েছে পুলিশ-বিজিবি, চলছে যানবাহন
গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
সর্বশেষ খবর
ভাঙা টব বা বালিতেও হবে ধনেপাতা, বীজ বপনের সহজ নিয়ম
ভাঙা টব বা বালিতেও হবে ধনেপাতা, বীজ বপনের সহজ নিয়ম
পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে পাননি বাবা, গ্রেফতার ২
পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে পাননি বাবা, গ্রেফতার ২
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকর? যা জানা জরুরি
ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকর? যা জানা জরুরি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল