বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেত্রী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮

পাবনার চাটমোহরে মহিলা দলের বিলুপ্ত কমিটির দুই নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- উপজেলা মহিলা দল (বিলুপ্ত) কমিটির সিনিয়র সহ-সভাপতি বুড়ি সরকার (৪২) ও একই কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা (৪৫)।

চাটমোহর থানার ওসি  মঞ্জুরুল আলম জানান, পাবনা ম্যাজিস্ট্রেট আদালতের চাটমোহর থানার একটি মামলায় তাদেরকে গ্রেফতারের আদেশ ছিলো। দীর্ঘদিন পলাতক থাকায় বুধবার (৩ ডিসেম্বর) রাতে পৌর এলাকার মধ্য শালিখা ও বালুচর মহল্লায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে দুজনকেই আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ আগস্ট বিকাল ৫টার দিকে চাটমোহর পৌরসদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা বিএনপির একটি কর্মসূচিতে যোগ দিতে যান। সেই সময় পূর্বের বিরোধের জের ধরে বুড়ি সরকার ও রহিমা রেজা তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, রহিমা রেজা সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে গত ১ সেপ্টেম্বর তাকে বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি