পাবনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ২০:৪৬ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ২১:০৪

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রী (১৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বুলবুল আহমেদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে দিলপাশার ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে ওই ছাত্রীকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নেয় একই এলাকার হাসানুজ্জামান নামে এক যুবক। পরে আরও তিন যুবক এসে তাকে তুলে পাশের মাঠে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে স্বজনদের জানায় ছাত্রী। বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে গ্রামের মাতব্বররা ঘটনাটি মীমাংসার চেষ্টা করে। তবে ভুক্তভোগীর পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে শনিবার রাতে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। রবিবার সকালে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সেইসঙ্গে মেডিক্যাল পরীক্ষার জন্য ভুক্তভোগীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর স্বজনরা। রবিবার সকালে মামলার এক আসামি বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন আসামি পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি