বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫৬

বগুড়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে যাওয়া বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা করা হয়েছে। পাঁচ মাদক কারবারির নাম উল্লেখ করে ১১ জনের বিরুদ্ধে সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে মামলাটি করেন আহত পুলিশ কর্মকর্তা। 

এর আগে রবিবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলী।

মামলার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার আসামিদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমাননগর এলাকার মাদক, ছিনতাই ও চুরির একাধিক মামলায় রিয়াদ নামের এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। রবিবার সন্ধ্যায় তাকে ধরতে গেলে ওই আসামি ও তার সহযোগীরা পুলিশের এটিএসআই বাবর আলীর ওপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে ছুরিকাহত করে পালিয়ে যায় আসামি রিয়াদ। পরে আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলী জানান, তিনি মাদক মামলার আসামি রিয়াদ ও জিহাদকে গ্রেফতার করতে গিয়েছিলেন। এ সময় রিয়াদ হঠাৎ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, ‘আহত বাবর আলীকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন। পালিয়ে যাওয়া মাদক কারবারি রিয়াদ ও জিহাদসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে পুলিশের। বর্তমানে এটিএসআই বাবর আশঙ্কামুক্ত আছেন।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি