জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ২০:৪৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:০৩

রাজশাহীতে মো. শান্ত (২৬) নামে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শান্ত পূর্বপাড়ার মো. হাসনাতের ছেলে এবং কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ছিলেন। ফেডারেশনের এক নেতা শান্তর পরিচয় নিশ্চিত করেছেন। তবে কাদের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বপাড়া এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শান্তকে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আনা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম নিয়ে শান্তকে হাসপাতালে আনা হয়। তার আগেই মৃত্যু হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।’

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ নিয়ে কেউ এখনও থানায় অভিযোগ দেয়নি। লাশ হাসপাতাল মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে