তারেক রহমানের বিপক্ষে লড়বেন এনসিপির আবদুল্লাহ ওয়াকি

বগুড়া প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ২১:৫২আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে আবদুল্লাহ আল ওয়াকিকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নির্বাচন করছেন। এর মধ্য দিয়ে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে ওঠার আভাস পাওয়া গেলো।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অন্য প্রার্থীদের সঙ্গে আব্দুল্লাহ-আল-ওয়াকির নাম ঘোষণা করেন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আবদুল্লাহ আল ওয়াকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি নিঃসন্দেহে আনন্দের খবর। আজ থেকেই প্রচারণায় নামবো। আশা করছি, দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও ভোট পাবো। আমি ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ আসনে নির্বাচন করেছিলাম। এখন এনসিপির একজন কর্মী হয়ে ভোটের মাঠে নামছি।’

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-৬ আসনে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবার তার স্থলে ছেলে তারেক রহমান প্রার্থী হয়েছেন। তাকে বিজয়ী করতে নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। জামায়াতে ইসলামী থেকে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়েছে। একই আসনে বাসদের দিলরুবা নূরী ও ইসলামী আন্দোলনের আ ন ম মামুনুর রশিদও নির্বাচন করছেন।

/এএম/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের