তারেক রহমানের বগুড়ার বাড়ি সংস্কার হচ্ছে, নেতাকর্মীদের অধীর অপেক্ষা

নাজমুল হুদা নাসিম, বগুড়া
২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, থাকবেন ও নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। এ কারণে বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাড়ি সংস্কার চলছে। এদিকে, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তারেক রহমান উত্তরাঞ্চলের বগুড়াসহ বিভিন্ন জেলায় সফরকালে বগুড়ায় থাকার কোনও বাড়ি ছিল না। এ অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বাড়ি নির্মাণের জন্য তার শহরের সুত্রাপুরের বাসভবন চম্পা মহলের পাশে ৫ শতক জায়গা দেন। পরে তারেক রহমান ওই জায়গায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখে বাড়ি নির্মাণ করেন।

এরপর থেকে তিনি বগুড়ায় বা আশপাশের জেলায় এলে এ বাড়িতে থাকতেন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আর এ তিনতলা বাড়িই তার বগুড়ার ঠিকানা হিসেবে ব্যবহার হতো।

এদিকে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান গ্রেফতার ও পরে লন্ডনে আশ্রয় নেওয়ার পর থেকে বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। দীর্ঘ প্রায় ১৮ বছর সেখানে কেয়ারটেকার বা কেউ বসবাস না করায় দরজা-জানালায় মরিচা পড়ে ও দেওয়ালের রঙ উঠে গেছে।

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দীর্ঘদিন পর দেশে দিরছেন এবং বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এ বাড়ি থেকে প্রচারণা চালাবেন ও বাড়িটি প্রধান নির্বাচনি কেন্দ্র হবে। আবারও নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে
বাড়িটি জমজমাট হয়ে উঠবে। তাই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিশ্চিত হওয়ায় বাড়িটির সংস্কার কাজ শুরু হয়েছে।

এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বগুড়া-৭(গাবতলী-শাজাহানপুর) আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আমার বাসভবনের পাশেই তারেক রহমানের বাড়ি। জায়গাটি দিলেও তিনি (তারেক)
নিজের পছন্দমতো ডিজাইন করে বাড়ি নির্মাণ করেন। ওই বাড়ি থেকেই বগুড়া তথা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সংগঠনের খোঁজ-খবর নিতেন। এ বাড়িতে রাতভর রাজনৈতিক আলোচনা করতেন। আর বাড়ির বাইরে নেতাকর্মীরা অবস্থান করতেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণার পরই বাড়িটির সংস্কার কাজ শুরু করা হয়েছে। সংস্কার কাজ এখনও চলছে। দেশে ফিরে তিনি প্রথমদিকে ঢাকায় ব্যস্ত থাকবেন। এরপর বগুড়ার বাড়িতে আসবেন। বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে এখানে মাঝেমধ্যেই আসতে ও থাকতে হবে।

অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরা ও বগুড়া বাড়িতে আসার খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসিন্দা মিজানুর রহমান, আবদুর রহমান প্রমুখ বলেন, লিডার আসছেন কথাটি শুনতেই অনেক ভালো লাগে। তারা আশা করেন, তারেক রহমান আগের মতো বগুড়ায় এসে এ বাড়িতে উঠবেন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। আমরা তাকে দেখবো ও তার মূল্যবান কথা শুনবো। বগুড়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করবেন। এলাকাটি আবারও নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় জমজমাট থাকবে। 

তারা আরও বলেন, বগুড়াবাসী তারেক রহমানের আগমন প্রত্যক্ষ করতে অধীর আগ্রহে আছেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী