আ.লীগের নিরপরাধ নেতাকর্মীদের গ্রেফতার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ১৫:০৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১৫:০৪

আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেফতার করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

হারুনুর রশীদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনও প্রতীক নেই। ফলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন, সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তারা চাইলে জামায়াতে ইসলাম বা বিএনপিকে ভোট দিতে পারেন। কিন্তু কেউ যদি আওয়ামী লীগ করেন এই অজুহাতে তাকে হয়রানি করা হয় বা ধরে নিয়ে যাওয়া হয়, তা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, ইতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে, যেখানে আওয়ামী লীগ করার অভিযোগ তুলে মানুষকে হয়রানি করা হয়েছে। তাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই, তাদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয়। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমি নিজেই থানা ঘেরাও করবো।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সময় আমরা ঘরে বসে থেকেও মামলা খেয়েছি। এখন যদি নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় আটক করা হয়, তাহলে পার্থক্য কোথায়? এই দেশে আওয়ামী লীগের লোকজন বাস করে সবাই কি অপরাধী?

নির্বাচিত হলে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করে হারুনুর রশীদ বলেন, আমার শক্তি হবে জনগণ।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে কোনও অন্যায়, চাঁদাবাজি বা দখলদারি চলবে না। আমি বিএনপি করি বলে বা এমপির লোক বলে কেউ অন্যায় করলে ছাড় পাবে না। মানুষকে নিরাপত্তা দিতে থানা বা ভূমি অফিসে ঘুষ দেওয়ার সংস্কৃতি আর দেখতে চাই না। তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই পরিবর্তনের জন্য আপনাদের সমর্থন দরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান, পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং সাবেক কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী