ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ২১:২৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২১:২৬

পাবনার ঈশ্বরদী উপজেলায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে ফসিউল আলম অনিক (২২) নামের এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফসিউল আলম অনিক একই এলাকার মহিদুল ইসলাম রানার ছেলে। তিনি ঢাকার আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা মহানগরীর খিলগাঁও থানা ছাত্রদলের একটি ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, পড়াশোনার সুবাদে দীর্ঘদিন রাজধানীতে অবস্থান করলেও সম্প্রতি অনিক নিজ গ্রামের পাশের এলাকায় রুহুল ড্রাইভারের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। রবিবার সন্ধ্যার দিকে দীর্ঘ সময় ধরে তার কক্ষ থেকে কোনও সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনিকের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ উদ্ধারের সময় দেখা যায়— তার ডান পা খাটের ওপর রাখা ছিল এবং বাম পা মেঝেতে স্পর্শ করছিল। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং লাশ অবস্থান ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের