পাবনায় পিটুনিতে যুবক নিহত

পাবনা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৪৭ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৪৭

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে পিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে সাগরসহ আরও দুই-তিন জন একটি বাড়িতে গরু চুরি করতে যান। বিষয়টি বুঝতে পেরে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা সাগরকে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথা ও পায়ের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতও ছিল বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, পাবনার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এতে কৃষক ও খামারিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের দাবি, গরু চুরি হলেও অনেক সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না।

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরির সন্দেহে পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
বাঘায় গরুচোর সন্দেহে পিটুনিতে একজনের মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি