আজ সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস 

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে আসছেন। তার আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে। 

এদিন দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। 

রাজশাহী ও রংপুর বিভাগব্যাপী বিএনপির চলমান নির্বাচনি সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব এম দুলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের এই সফর ঘিরে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আশা করি এই জনসভা সফলভাবে সম্পন্ন হবে।

জেলার ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে। জনসভা সফল করতে জেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি আরও বলেন, বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি, দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হবে।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি