স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন সাংবাদিক কামাল: পুলিশ

রাজশাহী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ২২:৫৫ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ২২:৫৫

রাজশাহীতে ভাড়া বাসা থেকে আহত সাংবাদিক ও তার স্ত্রীর লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, সাংবাদিক কামাল মালিক পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রওশন আরাকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ঘটনার সময় বাসায় আর কেউ ছিলেন না। বাসার দরজা ভেতর থেকে লাগানো ছিল। তা থেকে অনুমান করা যায় যে কামাল মালিক নিজে স্ত্রীকে হত্যার পর আত্মহ্যার চেষ্টা করেছিলেন। তা ছাড়া প্রাথমিকভাবেই খোঁজখবর নিয়ে তাদের দাম্পত্য কলহের বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।’

কামাল মালিক রাজশাহীর স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপ-সম্পাদক। তিনি নগরের হড়গ্রাম বাজারের একটি তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ওই বাসায় যায়। এরপর ফায়ার সার্ভিসের সহযোগিতায় কামাল-রওশন দম্পতিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রওশন আরা মারা গেছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, রওশন আরার গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। আর কামাল মালিকের হাতে ও পায়ে জখম ছিল। তিনি একধরনের রাসায়নিক পান করেছেন। আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাড়িতে রওশন আরা মেঝেতে পড়ে ছিলেন। আর বিছানায় পড়ে ছিলেন কামাল মালিক। ঘটনার সময় ভেতর থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। সেটি ভেঙে তাদের ভেতরে ঢুকতে হয়েছে। এজন্য পুলিশের অনুমান, পারিবারিক কলহের জের ধরে কামাল মালিক স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেন।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী বলেন, ‘কামাল মালিকের হাতের ও পায়ের জখম দেখে মনে হচ্ছে এগুলো তিনি নিজেই করেছেন। নিজেই নিজের শরীর কাটলে তা এবড়োখেবড়ো হয়। আর অন্য কেউ আঘাত করলে সোজাসুজি হয়। তবে বিষয়গুলো নিয়ে কামাল মালিকের সঙ্গে কথা বলা যায়নি। কারণ তিনি আইসিইউতে রয়েছেন। তবে এ ঘটনায় শনিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। আরও তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
হাতকড়াসহ পালানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবারও গ্রেফতার
ক্রীড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার 
সর্বশেষ খবর
চিকিৎসায় গাফিলতি দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, নার্সকে দিলেন এক ঘণ্টার সময়
চিকিৎসায় গাফিলতি দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, নার্সকে দিলেন এক ঘণ্টার সময়
বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই
বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ
দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো
দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড