নির্বাচন ঘিরে বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল শুরু

বগুড়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২

বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে ১২ উপজেলায় ১২টি বেইজড ক্যাম্প স্থাপন করে ২৪ প্লাটুন সদস্য নিয়োজিত করা হয়েছে। 

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া মহিলা কলেজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবির ওপর অর্পিত দায়িত্ব পালনে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। ইতিমধ্যে আমরা মাঠে অবস্থান করছি। বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের আওতায় দুই জেলার ১৬ উপজেলার ১০টি সংসদীয় আসনে ১৬টি বেইজড ক্যাম্পে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু বগুড়ার ১২ উপজেলায় স্থাপন করা হয়েছে ১২টি ক্যাম্প। সেখানে দায়িত্ব পালন করছেন ২৪ প্লাটুন (প্রতি প্লাটুনে ২০ জন) বিজিবি সদস্য।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ড্রোন, নাইট ভিশন ও থার্মাল ডিভাইস ব্যবহারের পাশাপাশি স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। গত এক মাসে প্রায় ৫০ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দসহ গ্রেফতার করা হয়েছে সাত জনকে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে র‌্যাব ও বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত আছে। যারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘ইতিপূর্বে দেশে পাঁচটি নির্বাচনে দায়িত্ব পালন করেছি। তাই এই নির্বাচনে কোনও চ্যালেঞ্জ দেখছি না। তবে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর ওপারে কিছুটা ঝুঁকি রয়েছে। ওই এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য থাকবেন। প্রতিটি প্লাটুনে একজন সুবেদার বা নায়েক সুবেদারের নেতৃত্বে ২০ জন সদস্য থাকছেন। এ ছাড়া প্রতিটি টহল টিমের সঙ্গে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। একটি কন্ট্রোল রুম থাকবে। সেখান থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হবে।’

প্রেস ব্রিফিংয়ে ক্যাম্পের সহকারী পরিচালক রবিউল ইসলাম ও বেইজড ক্যাম্প কমান্ডার সুবেদার মাফুজুর রহমান উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি